২৪ ঘণ্টায় গ্রেপ্তার

পুলিশকে ধাক্কা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

আমানুল্লাহ আমান প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ এএম ১০ বার পঠিত
পুলিশকে ধাক্কা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার
ছবি: সংবাদ ২৪ ঘন্টা

পুলিশকে ধাক্কা দিয়ে পালানো বাইকার গ্রেপ্তার

সংবাদ ২৪ ঘন্টা
১২ সেপ্টে ২০২৬
রাজশাহীতে পুলিশ চেকপোস্টে সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়া বাইকারকে ২৪ ঘণ্টার মধ্যেই শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বুধপাড়া এলাকা থেকে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে। আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন। গ্রেফতার আসামির নাম সালমান ফারসি শুভ (১৭)। সে নগরীব বুধপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, মাদক অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রতিরোধে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিকেল ৫ টার দিকে কাটাখালী থানা পুলিশের একটি চেকপোস্টে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশির জন্য পুলিশ সিগন্যাল দেয়। তবে তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পুলিশ সদস্যকে চাপা দেয়ার চেষ্টা করে পালিয়ে যায়। এ ঘটনায় কাটাখালী থানায় দণ্ডবিধি ও সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মতিহার থানার মৌলভী বুধপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে সালমান ফারসি শুভকে গ্রেফতার করা হয়। আরএমপির মুখপাত্র এডিসি গাজিউর রহমান জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ওই ঘটনায় জড়িত অপর আসামিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।