পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ড
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, কারাদণ্ড
সংবাদ ২৪ ঘন্টা
২৬ আগ ২০২৬
পুঠিয়া প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে সহকারী কমিশনার ভূমি শিবু দাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার ও খুঁটিপাড়া এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানে ঝলমলিয়া বাজার থেকে মাদক বিক্রির অভিযোগে মোন্তাজ আলী ছেলে নুরুল ইসলাম নুর এবং খুঁটিপাড়া থেকে মাদক সেবনের অভিযোগে আব্দুল গফুর ছেলে জব্বার আলীকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনের মধ্যে একজনকে ৬ মাস এবং অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানিয়েছেন, যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসন কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করবে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা