রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাছলিম হাছান
রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাছলিম হাছান
সংবাদ ২৪ ঘন্টা
১০ জুল ২০২৬
হাজীগঞ্জ,চাঁদপুরপ্রতিনিধি ##
আসন্ন ১ নং রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছেন তরুণ মেধাবী ছাত্রনেতা তাছলিম হাছান।
তৃণমূল নেতাকর্মীদের মতে, তাছলিম হাছান দীর্ঘ দিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলের আদর্শ ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, পরিচ্ছন্ন ইমেজ এবং সাধারণ শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থাকার কারণে তিনি স্থানীয় ছাত্রসমাজের কাছে একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
ইউনিয়ন ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, সংগঠনকে আরও সুসংগঠিত ও আধুনিক করতে তাছলিম হাছানের মতো ত্যাগী ও মেধাবী নেতৃত্বের বিকল্প নেই। দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তাকে সাধারণ সম্পাদক পদে দেখার অপেক্ষায় রয়েছেন সাধারণ কর্মীরা।
এ বিষয়ে তাছলিম হাছান বলেন, "দল আমাকে যে দায়িত্বই দিক না কেন, আমি সবসময় দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করে যাবো। আমি ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকবো।"
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা