বনানীতে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল সপ্তম শ্রেণির শিক্ষার্থীর

রাজধানীতে একদিনে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

জাতীয় ডেক্স প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম ৫ বার পঠিত
রাজধানীতে একদিনে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

রাজধানীতে একদিনে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যু

সংবাদ ২৪ ঘন্টা
০৩ আগ ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক চার স্থানে ট্রেনের ধাক্কায় এক স্কুলশিক্ষার্থীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল থেকে রাত ৮টার মধ্যে বনানী, তেজগাঁও, সায়দাবাদ এবং মগবাজার অয়ারলেস রেলগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নিহতের পরিচয় পাওয়া গেলেও অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বনানীতে স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীর মৃত্যু সোমবার সকালে বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনের ওপর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তানভীর চৌধুরী তূর্য (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। তূর্য আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে রেললাইন দিয়ে হেঁটে স্কুলে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয় সে। পকেটে চিঠি ও মোবাইল, সায়েদাবাদে যুবক নিহত সায়দাবাদ রেলক্রসিং এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নারায়ণগঞ্জ কম্যুটার’ ট্রেনের ধাক্কায় মো. আলী আজগর (৩২) নামের এক যুবক মারা যান। রেলওয়ে পুলিশ নিহতের পকেট থেকে একটি মোবাইল ফোন এবং একটি চিঠি উদ্ধার করে। চিঠিতে থাকা ঠিকানার সূত্র ধরে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তেজগাঁও ও মগবাজারে অজ্ঞাত পরিচয় দুজনের প্রাণহানি বিকেল সাড়ে ৫টার দিকে তেজগাঁও স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তি। পথচারীরা উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের পাশে রেললাইনে হেঁটে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। নিহত ব্যক্তির পরনে ছিল চেক লুঙ্গি ও প্রিন্টের ফুলহাতা শার্ট। অন্যদিকে, রাত ৮টার দিকে মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তির মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, বনানীতে শিশু শিক্ষার্থীসহ ঢাকার বিভিন্ন স্থানে ট্রেনের ধাক্কায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।