রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নবনিযুক্ত যুবদল যুগ্ম আহ্বায়কদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নবনিযুক্ত যুবদল যুগ্ম আহ্বায়কদের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুল ২০২৬
রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত আট যুগ্ম আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ মামুন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
গত ১৭ জুলাই (শুক্রবার) রাতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে পালন করে রাজশাহী মহানগর যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ নবনিযুক্ত যুগ্ম আহ্বায়কদের অভিনন্দন জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) স্বাক্ষরিত এক সাংগঠনিক সিদ্ধান্তে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি অনুমোদন করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন বাবলু, মো. নাসিম খান, ফাইজুল হক ফাহি, সালমগীর হোসেন, আল মামুন বাবু এবং মো. জামিলুর রহমানকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
একই সঙ্গে মহানগর যুবদলের সদস্য মো. আক্তারুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সাঈদ এবং নাফিজ ইমতিয়াজ ড্যানিকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
নবনিযুক্ত নেতারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে দলীয় আদর্শকে সমুন্নত রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যতের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা