রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হলেন মজিবুল হক মিলন, প্রকাশ করলেন কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:৩১ এএম ১০৫ বার পঠিত
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হলেন মজিবুল হক মিলন, প্রকাশ করলেন কৃতজ্ঞতা

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হলেন মজিবুল হক মিলন, প্রকাশ করলেন কৃতজ্ঞতা

সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুল ২০২৬
রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো. মজিবুল হক মিলন । তিনি বলেছেন, দলের অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে পালন করে রাজশাহী মহানগর যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন। দায়িত্বপ্রাপ্তির পর দেওয়া এক বিবৃতিতে মজিবুল হক মিলন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পেয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি , সদস্য সচিব **রফিকুল ইসলাম রবি সহ মহানগর যুবদলের সকল নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। মজিবুল হক মিলন বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর প্রতি যে আস্থা রেখেছে, তা যথাযথভাবে মূল্যায়নের জন্য তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রামকে বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে তিনি ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, রাজশাহী মহানগর যুবদলকে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংগঠনের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি কর্মসূচি সফল করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মজিবুল হক মিলনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। উল্লেখ্য, গত ১৫ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহানগর যুবদলের কয়েকজন যুগ্ম আহ্বায়ককে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে মো. আক্তাকুল হাসান অপু, মাসুদুল হক মুঠা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রবি, শাহিন আকতার সাঈদ এবং নাফিজ ইমতিয়াজ ড্যানিকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।