রাজশাহীর আই বাঁধে সড়কের ওপর অবৈধ পার্কিং বাণিজ্য, ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের হুমকি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১০:৩৩ এএম আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:২৩ পিএম ১৮ বার পঠিত
রাজশাহীর আই বাঁধে সড়কের ওপর অবৈধ পার্কিং বাণিজ্য, ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের হুমকি

রাজশাহীর আই বাঁধে সড়কের ওপর অবৈধ পার্কিং বাণিজ্য, ছবি তুলতে গেলে সংবাদকর্মীদের হুমকি

সংবাদ ২৪ ঘন্টা
১৮ জুন ২০২৬
রাজশাহী মহানগরীর আই বাঁধ এলাকায় সরকারি রাস্তা দখল করে যানবাহন থেকে জোরপূর্বক পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই অবৈধ চাঁদা আদায় চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, আই বাঁধ সংলগ্ন সরকারি সড়কের ওপর কোনো যানবাহন বা গাড়ি রাখা হলেই চক্রটি চালকদের কাছ থেকে জোরপূর্বক পার্কিংয়ের কথা বলে টাকা দাবি করে। গত কয়েকদিনে এই চাঁদাবাজির মাত্রা আরও তীব্র রূপ নিয়েছে। সম্প্রতি কয়েকজন সচেতন নাগরিক ও সংবাদকর্মী এই অবৈধ চাঁদা আদায়ের দৃশ্য ক্যামেরাবন্দী করতে গেলে চক্রের সদস্যরা বাধা দেয়। শুধু তাই নয়, ছবি তুলতে বাধা দেওয়ার পাশাপাশি তারা উপস্থিত সাধারণ মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং 'ওপর মহলের' ভয়ভীতি প্রদর্শন করে বলে ভুক্তভোগীরা জানান। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের কোনো প্রকার অনুমতি বা বৈধ ইজারা ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই পার্কিং বাণিজ্য চলছে। প্রশাসনের রহস্যজনক নীরবতার কারণে এই চক্রটি দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে, যা সাধারণ জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। আই বাঁধ এলাকায় আসা একাধিক চালক ও দর্শনার্থী জানান, সরকারি রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য কোনো নিয়ম ছাড়াই টাকা দাবি করা চরম জুলুম। অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধে এবং চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তারা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।