রাজশাহীতে ২২০০ পিস ইয়াবাসহ কেয়ারটেকার গ্রেপ্তার ও নগদ টাকা উদ্ধার
রাজশাহীতে ২২০০ পিস ইয়াবাসহ কেয়ারটেকার গ্রেপ্তার ও নগদ টাকা উদ্ধার
সংবাদ ২৪ ঘন্টা
০৫ জুন ২০২৬
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. মোশারফ হোসেন নামে এক আবাসিক ভবনের কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২২০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
গতকাল ৫ মে (শুক্রবার) চন্দ্রিমা আবাসিক এলাকার ২৩৬ নম্বর হোল্ডিংয়ের একটি সাততলা ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন রাজশাহী জেলার বাঘা থানার মীরগঞ্জ এলাকার মো. আবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চন্দ্রিমা আবাসিক এলাকার ওই সাততলা ভবনের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন এবং ভবনের গ্যারেজের পাশের একটি শয়নকক্ষে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশের একটি চৌকস দল ২৩৬ নম্বর ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় কেয়ারটেকার মোশারফের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে আনুমানিক ২২০০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ ৩৯ হাজার টাকা জব্দ করে পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, "কেয়ারটেকার পরিচয়ের আড়ালে মোশারফ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।"
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম ও আদালতে প্রেরণের প্রক্রিয়া চিকিৎসাধীন/প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা