র‍্যাবের পরিবর্তে এসআরবি

র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠনের গেজেট প্রকাশ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ এএম ৭ বার পঠিত
র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠনের গেজেট প্রকাশ

র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠনের গেজেট প্রকাশ

সংবাদ ২৪ ঘন্টা
১৬ সেপ্টে ২০২৬
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট থাকা প্রয়োজন। একই সঙ্গে এই ধরনের বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করাও সমানভাবে জরুরি। মূলত এই প্রয়োজনীয়তাগুলো বিবেচনা করেই বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন এই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন আইন প্রণয়ন করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।