শিবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ ২৪ ঘন্টা
২৬ আগ ২০২৬
শিবগঞ্জ সংবাদদাতা
শিবগঞ্জে ৩৪০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির ৫৯,ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। ২৬ আগস্ট বুধবার বিকালে বিজিবির ৫৯ব্যাটসলিয়নের অধিনায়কের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে ২৬আগষ্ট বুধবার দুপুরে সোনামসজিদ বিওপির সদস্যদের একটি টহল দল সীমান্ত পিলার নং১৮৫/১৩এস হতে প্রায় ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘী গ্রামে অভিযান চালিয়ে বালিয়াদীঘি গ্রামের মো. মোবারক হেসেনের ছেলে মোঃ নজরুল ইসলাম (৪৬)কে ৩৪০ পিস ইয়াবা,একটি এ্যসপাচি মোটরসাইকেল ও একটি মোবাইল সহ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত মো. নজরুল ইসলাম কে মাদক মাৃলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারসাজি পাঠানো হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা