সিলিন্ডার থেকে ইয়াবা উদ্ধার

সিলিন্ডারে লুকানো কোটি টাকার ইয়াবা, আটক ২

দেশজুরে প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ এএম ২৪ বার পঠিত
সিলিন্ডারে লুকানো কোটি টাকার ইয়াবা, আটক ২

সিলিন্ডারে লুকানো কোটি টাকার ইয়াবা, আটক ২

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে আনোয়ারা থানার কালা বিবি দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র‌্যাব-৭। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করা হয়। এরই একপর্যায়ে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে সিএনজিতে থাকা শফি আলম (৩৬) ও আবদুর রহিম (৪৭)কে আটক করা হয়। আটক শফি আলম কক্সবাজার জেলার উখিয়া থানার মহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে। অপর আটক আবদুর রহিম কক্সবাজার সদর থানার নয়াপাড়া এলাকার বাসিন্দা। পরবর্তীতে সিএনজি অটোরিকশাটির গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ২২টি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেল থেকে মোট ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাবের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। আটক দুই মাদক কারবারি ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।