সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম ২১ বার পঠিত
সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সংবাদ ২৪ ঘন্টা
১২ আগ ২০২৬
সিংড়া উপজেলা প্রতিনিধি :নাটোরের সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিনিধি ও সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। আরো বক্তব্য রাখেন, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, নাটোর জজকোর্টের আইনজীবী বাকী বিল্লাহ রশিদী, গবেষক ও লেখক মাওলানা আজিজুল হক, প্রাক্তন সেনা সদস্য মোস্তাক আহমেদ, কবি আবুল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সমাজসেবা অফিসার আবু দাউদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামিম হোসেন, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক, আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, মাছরাঙা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি রবিন খান, আইডিয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, যুব নেতা হুমায়ুন কবির, পৌর শিবিরের সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।