singra-mp-autoriksa
সিংড়ায় এমপির পক্ষ থেকে দরিদ্র দিনমজুরকে অটোরিকশা প্রদান
সিংড়ায় এমপির পক্ষ থেকে দরিদ্র দিনমজুরকে অটোরিকশা প্রদান
সিংড়ায় এমপির পক্ষ থেকে দরিদ্র দিনমজুরকে অটোরিকশা প্রদান
সংবাদ ২৪ ঘন্টা
০৯ আগ ২০২৬
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় এক অসহায় ও কর্মক্ষম দিনমজুরের জীবিকা নির্বাহের জন্য স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে। কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শনিবার (৯ আগস্ট) উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা গ্রামের দরিদ্র দিনমজুর নাজিমের হাতে অটোরিকশাটি তুলে দেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন ইমন।
সংশ্লিষ্টরা জানান, সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনুর উদ্যোগ ও প্রচেষ্টায় নাজিমের কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে অটোরিকশাটি দেওয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেন সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু ও যুগ্ম আহ্বায়ক কাজল সরকার।
অটোরিকশা হস্তান্তরকালে রুবেল হোসেন ইমন বলেন, “মাননীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় একজন অসহায় ও কর্মক্ষম মানুষের হাতে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে এই অটোরিকশা তুলে দেওয়া হয়েছে। একটি অটোরিকশা শুধু একটি বাহন নয়, এটি একটি পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ।”
তিনি আরও বলেন, অসহায় ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অটোরিকশা পেয়ে দিনমজুর নাজিম সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, একজন কর্মক্ষম দরিদ্র মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা