সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখবেন চিকিৎসক মৌসুমি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম ১৮ বার পঠিত
সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখবেন চিকিৎসক মৌসুমি
সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখবেন চিকিৎসক মৌসুমি

সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখবেন চিকিৎসক মৌসুমি

সংবাদ ২৪ ঘন্টা
১৪ আগ ২০২৬
সিংড়া উপজেলা প্রতিনিধি :নাটোরের সিংড়ায় জননী ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমি)। তিনি এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য) এবং এমএস (গাইনি অ্যান্ড অবস্, ফেজ-বি) ডিগ্রিধারী। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট এবং সহকারী সার্জন হিসেবে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। শুক্রবার চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস (মৌসুমি)-এর জননী ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা কার্যক্রমের আনুষ্ঠানিক আগমন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, সিংড়া ও আশপাশের এলাকার প্রসূতি, স্ত্রী রোগ, বন্ধ্যাত্বসহ নারীদের বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকের এই নিয়মিত সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জননী ডায়াগনস্টিক সেন্টারে রোগীরা চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।