সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সংবাদ ২৪ ঘন্টা
১৫ আগ ২০২৬
সিংড়ায় মাদক সেবনের দায়ে ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের থানা মোড় ও নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল রিফাত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সিংড়া থানার মোড় এলাকার কবীর ফার্মেসির মালিক মো. আব্দুর রহিম (২৫), নিংগইন ভাটোপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. সৌরভ আলী (১৯) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. ওসমান (৩৫)।
আব্দুর রহিমকে গাঁজা সেবনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। সৌরভ আলীকে ইয়াবা সেবনের দায়ে তিন মাস এবং ওসমানকে একই অপরাধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা