আসামি পলাতক, নিরাপত্তা চায় পরিবার

স্কুলছাত্রী অপহরণ মামলা, তানোরে পরিবারকে হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম ৯৪ বার পঠিত
স্কুলছাত্রী অপহরণ মামলা, তানোরে পরিবারকে হুমকির অভিযোগ
ছবি: সংবাদ ২৪ ঘন্টা

স্কুলছাত্রী অপহরণ মামলা, তানোরে পরিবারকে হুমকির অভিযোগ

সংবাদ ২৪ ঘন্টা
১০ সেপ্টে ২০২৬
সোহানুল হক পারভেজ (ক্রাইম) রিপোর্টার: রাজশাহীর তানোরে স্কুলছাত্রী অপহরণের মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাদীর পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি মামলা প্রত্যাহার না করলে পেট্রল ঢেলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পরিবারের। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নম্বর কামারগাঁ ইউনিয়নের ছাঐড় গ্রামের মাহফুজুর রহমান মাহফুজ গত ১৯ এপ্রিল তানোর থানায় একটি মামলা করেন। মামলায় আটজনকে আসামি করা হয়। মামলার এক নম্বর আসামি মাহবুব আলম মুরাদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলে বাদীর দাবি। অপহরণের শিকার কিশোরী স্থানীয় ছাঐড় এইচ এম বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মামলা করার পর মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করেন তার বাবা। বাদীর অভিযোগ, মামলার পর আসামিপক্ষের লোকজন মোবাইল ফোনে কল করে তাকে ও তার স্ত্রীকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। একই সঙ্গে মামলার সাক্ষীদেরও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। মামলার অভিযোগে বলা হয়েছে, মাহবুব আলম মুরাদ ও তার বাবা কাউছার আহমেদ সাগরের সহযোগিতায় নাবালিকা মাহবুবা তাসলিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় বাধা দেওয়ায় পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় তানোর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন বলে বাদী জানিয়েছেন। মামলার বাদী মাহফুজুর রহমান মাহফুজ বলেন, “আসামিরা ও তাদের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য প্রায়ই ফোনে এবং সরাসরি হুমকি দিচ্ছে। মামলা না তুললে হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। তারা মামলার সাক্ষীদেরও চাপ দিচ্ছে। অথচ পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করছে না।” নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী অভিযোগ করে বলেন, মামলার আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী ও বিত্তবান। এ কারণে হয়তো তাদের গ্রেপ্তারে পুলিশ আগ্রহ দেখাচ্ছে না। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অভিযোগের বিষয়ে মাহবুব আলম মুরাদ ও তার বাবা কাউছার আহমেদ সাগরের ব্যবহৃত ০১৭১৪-৫৭৯২৩৫ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অপহরণের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।