স্থানীয় সরকার নির্বাচন ঘিরে চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:৩৫ এএম ২২ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

সংবাদ ২৪ ঘন্টা
১০ জুল ২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ঘিরে এবার সরকারের কাছে দেশের চার ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এগুলোর মধ্যে রয়েছে: ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের মেয়াদ, প্রথম সভার তারিখ, সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাসসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে বৃহস্পতিবার (৯ জুলাই) পৃথক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে। ইসির চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। এ কারণে এসব প্রতিষ্ঠানের শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ চেয়েছে কমিশন। ইসির রোডম্যাপ অনুযায়ী, দেশে বর্তমানে ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে চলতি বছর প্রায় ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। তবে, মামলা ও সীমানাসংক্রান্ত জটিলতার কারণে ১০৮টি ইউনিয়নে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। দেশে মোট ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী রয়েছে। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভায় এখনো নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হয়নি। এ ছাড়া নতুন পাঁচটি উপজেলাসহ দেশে বর্তমানে উপজেলার সংখ্যা ৫০০টি। কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী বলে জানিয়েছে ইসি। সূত্র : এফএনএস২৪

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।