তানোর পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুব চৌধুরী, ৭ কাউন্সিলরের নাম ঘোষণা

তানোর (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম ৪১ বার পঠিত
তানোর পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুব চৌধুরী, ৭ কাউন্সিলরের নাম ঘোষণা

তানোর পৌরসভা নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুব চৌধুরী, ৭ কাউন্সিলরের নাম ঘোষণা

সংবাদ ২৪ ঘন্টা
০৯ জুল ২০২৬
আসন্ন তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মাহবুব চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি চৌধুরী এন্টারপ্রাইজ, তানোর, রাজশাহীর স্বত্বাধিকারী।আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে তানোর রেজিস্ট্রি অফিসের পূর্ব পাশে অবস্থিত ‘আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে’ আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।​ পৌরসভা নির্বাচনে জয়লাভের লক্ষ্য নিয়ে আয়োজিত এই সভায় মেয়র প্রার্থীর পাশাপাশি ৯টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ৭ জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনে তিনজন প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়েছে।​ঘোষিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা:সাধারণ ওয়ার্ড:১নং ওয়ার্ড: মোঃ নুরুল ইসলাম,২নং ওয়ার্ড: মোঃ জুয়েল উদ্দিন,৩নং ওয়ার্ড: মিজানুর,৫নং ওয়ার্ড: আফজাল হোসাইন,৬নং ওয়ার্ড: আনোয়ার হোসাইন,৭নং ওয়ার্ড: আবুল হাসান,৯নং ওয়ার্ড: মিনারুল,​সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী:১,২ও ৩নং ওয়ার্ড: মোসাঃ রোকেয়া,​৪, ৫ও ৬নং ওয়ার্ড: মোসাঃ নিলুফা,৭, ৮ ও ৯নং ওয়ার্ড:মোসাঃ মাহফুজা ​দলীয় সূত্রে জানা গেছে, তানোর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতেই দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয়েছে। মেয়র প্রার্থী হিসেবে মাহাবুব চৌধুরীর নাম ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।সভায় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলীয় রণকৌশল নির্ধারণ এবং আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। ৪নং ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর নাম পরবর্তীতে জানানো হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।