ইয়াবাসহ একজন আটক
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সংবাদ ২৪ ঘন্টা
১৬ সেপ্টে ২০২৬
সোহানুল হক পারভেজ তানোর (রাজশাহী): রাজশাহীর তানোর উপজেলার সমসপুর থেকে তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী সমসপুর গ্রামের মৃত জলিলের মাসুদ রানা (২৬)।তানোর থানা পুলিশ জানায়, তানোর থানার সুযোগ্য (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায়,তানোর থানাধীন সমসপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তানোর থানার এস.আই.জাহাঙ্গীর আলম,এস.আই উত্তম কুমার,এস.আই মতিউর রহমান,এবং এ.এস. আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানাধীন সমাসপুর নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ৭০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।মামলা রুজু শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা