নতুন সুবিধার উদ্বোধন

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম ৮ বার পঠিত
তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর উদ্বোধন

তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর উদ্বোধন

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
রাজশাহীর তানোর উপজেলায় নবনির্মিত জেলা পরিষদ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ডাকবাংলো প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। তিনি আনুষ্ঠানিকভাবে ডাকবাংলোটির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) বলেন, জেলা পরিষদের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। তানোর জেলা পরিষদ ডাকবাংলোটিও সুন্দর, পরিচ্ছন্ন ও সেবাবান্ধব পরিবেশে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলো আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সেবার মান আরও উন্নত করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান। এছাড়া তানোর উপজেলা প্রকৌশলী নুরনাহার, পুঠিয়া উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জেলা পরিষদের আওতাধীন ডাকবাংলোগুলো সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন ও প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তানোর জেলা পরিষদ ডাকবাংলো নির্মাণ ও আধুনিকায়নের ফলে এখানে আগত অতিথিদের আবাসন সুবিধা ও সেবার মান আরও বাড়বে। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ডাকবাংলোর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর অবকাঠামো, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।