ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়কদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম ৬৭ বার পঠিত
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়কদের

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়কদের

সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুল ২০২৬
রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ১৭ জুলাই অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নেতারা দায়িত্বপ্রাপ্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন (এমপি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দলীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে রাজশাহী মহানগর যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম রবি। এছাড়াও উপস্থিত ছিলেন নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক মৃধা মোমিন, আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, শ্যামল শেখ, শাহিন আক্তার সাঈদসহ মহানগর যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন (এমপি) স্বাক্ষরিত এক সাংগঠনিক সিদ্ধান্তে রাজশাহী মহানগর যুবদলের আংশিক পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন বাবলু, মো. নাসিম খান, ফাইজুল হক ফাহি, সালমগীর হোসেন, আল মামুন বাবু এবং মো. জামিলুর রহমানকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে মহানগর যুবদলের সদস্য মো. আক্তারুল হাসান অপু, মাসুদুল হক মৃধা মোমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, শাহিন আক্তার সাঈদ এবং নাফিজ ইমতিয়াজ ড্যানিকে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা ও দায়িত্বকে মর্যাদা দিয়ে তারা রাজশাহী মহানগর যুবদলকে আরও শক্তিশালী, গতিশীল ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম, গণতান্ত্রিক আন্দোলন এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।