বৃক্ষরোপণের পর প্রত্যন্ত গ্রামের নারীদের হাতে গাছের চারা তুলে দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম ১৯ বার পঠিত
বৃক্ষরোপণের পর প্রত্যন্ত গ্রামের নারীদের হাতে গাছের চারা তুলে দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

বৃক্ষরোপণের পর প্রত্যন্ত গ্রামের নারীদের হাতে গাছের চারা তুলে দিল ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স

সংবাদ ২৪ ঘন্টা
২৪ জুল ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদে এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় প্রত্যন্ত এলাকার নারীদের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় বড়গাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন, বিএলভির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মনোয়ার হোসেন খোকন, সদস্য তাকির হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, খেঁজুর, লেবু, তেঁতুল, নীম, জলপাই, আমলকি, মেহগনি, কদবেল, নিম, কৃষ্ণচূড়া, নয়নতারা, বহরা, ছাতিম, দেবদারু ও জারুল ইত্যাদি গাছ উপহার দেওয়া হয় ও রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। আমরাও করছি। ভলান্টিয়াররাও বৃক্ষরোপণ করে যাচ্ছেন। আমরা তাদের সমর্থন জানাই। তবে বৃক্ষরোপণের পর পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। এ সময় বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, জলবায়ুর পরিবর্তনের কারণে পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। বৃক্ষরোপণ করে সবুজ বিপ্লব ঘটিয়ে পৃথিবীটাকে বাসযোগ্য করার লক্ষ্যে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। সবাইকে নিজ নিজ বাসা ও অফিসে বৃক্ষরোপণ করতে হবে। এ সময় এলাকায় নারী, শিশু, বৃদ্ধ, কৃষক ও শ্রমিকরা সংগঠনটির কর্মসূচিকে সাধুবাদ জানান। বৃক্ষরোপণে সবুজ বিপ্লব ঘটিয়ে বাসযোগ্য পৃথিবী গড়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করেন তারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।