দৌলতপুরে ডাকবাংলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম ১৯ বার পঠিত
দৌলতপুরে ডাকবাংলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন

দৌলতপুরে ডাকবাংলা ভবন নির্মাণের স্থান পরিদর্শন

সংবাদ ২৪ ঘন্টা
০৬ জুল ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে জেলা পরিষদের উদ্যোগে ডাক বাংলোর ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সোমবার বেলা ১১ টায় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদরের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ আলহাজ্ব রেজাভেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দো গুহ, সরকারি কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, জহুরুল করিম বিশ্বাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ,খালেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃজহিরুল হক, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), বিএনপি নেতা মোঃ রাশিদুল হক শামীম, মোঃ মাহবুবুর রহমান। এ ছাড়া সরকারি কর্মকর্তা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সূরা উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই তিনি দৌলতপুরের খেলার মাঠ পরিচর্যাসহ খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করে দৌলতপুরে বিপুল পরিমাণে ফুটবল, ক্রিকেট সামগ্রী ও ভলিবল প্রদানের কথা উল্লেখ করেন এবং তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে দৌলতপুরের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার হাতে বেশ কিছু ফুটবল ও ক্রিকেট সামগ্রী প্রদান করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।