দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৬:৩১ এএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:১৯ এএম ৩৪ বার পঠিত
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ

সংবাদ ২৪ ঘন্টা
২৫ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং মহান আল্লাহর প্রেমে আত্মসমর্পণের এক অনন্য বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা যদি আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়, তবেই সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনটি। মহান আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন। ওসি আবুল কালাম আজাদ শুভেচ্ছা বার্তায় আরও বলেন: "পবিত্র ঈদুল আজহার এই আনন্দের দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের পক্ষে শপথ নিতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন, আমরা সমাজের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্র মানুষের প্রতি আরও সহনশীল ও সহানুভূতিশীল হই।" তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহার মূল শিক্ষা থেকে উদ্বুদ্ধ হয়ে মনের পশুকে কোরবানি দিতে হবে। সব ধরনের হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব এবং মানবতার এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। পরিশেষে তিনি সবার সুস্থতা, দীর্ঘায়ু এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি কামনা করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।