নৌযান চলাচলে স্থবিরতা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
সংবাদ ২৪ ঘন্টা
১৭ সেপ্টে ২০২৬
বৈরী আবহাওয়া ও প্রবল স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এসব রুটে সাময়িকভাবে সব লঞ্চসার্ভিস বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে লঞ্চ চলাচল আবার চালু করা হবে।’
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা