একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে বহরমপুরের হাজারো বাসিন্দা
একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে বহরমপুরের হাজারো বাসিন্দা
সংবাদ ২৪ ঘন্টা
১১ জুল ২০২৬
রাজশাহী মহানগরের বহরমপুর এলাকায় সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে এলাকার সড়ক ও বসতবাড়ি প্লাবিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো বাসিন্দাকে।
স্থানীয়দের অভিযোগ, ভারী বৃষ্টিপাত হলেই এলাকার অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যায়। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের নিত্যদিনের কাজে ভোগান্তির শিকার হতে হয়। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র ও গৃহস্থালির সামগ্রী।
বাসিন্দারা জানান, বছরের পর বছর একই চিত্র দেখা গেলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পরিকল্পনার অভাবে সমস্যাটি আরও প্রকট হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো না হলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হবে। তাই জনভোগান্তি কমাতে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা