এনবিআইইউ ও ইবনে সিনা ট্রাস্টের চুক্তি: স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৩৯ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ১০:০৩ এএম ১৭ বার পঠিত
এনবিআইইউ ও ইবনে সিনা ট্রাস্টের চুক্তি: স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

এনবিআইইউ ও ইবনে সিনা ট্রাস্টের চুক্তি: স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য দপ্তরে ইবনে সিনা ট্রাস্ট ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে সকল প্যাথলজিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ ৩৫% পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। এ সুবিধা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এবং ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভেলপমেন্ট শাখার ম্যানেজার ও ডেপুটি হেড মো. আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অন্যদিকে ইবনে সিনা ডি-ল্যাব সেন্টার রাজশাহীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ইউনিট ইনচার্জ মোস্তাফিজুর রহমান, জোনাল ইনচার্জ মাহবুব আলম, কর্পোরেট অফিসার মাসুদ রানা প্রমুখ। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।