ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি রাসিক প্রশাসকের আহ্বান

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:৩৮ এএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম ৬৩ বার পঠিত
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি রাসিক প্রশাসকের আহ্বান

ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি রাসিক প্রশাসকের আহ্বান

সংবাদ ২৪ ঘন্টা
১৮ জুন ২০২৬
রাজশাহী মহানগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে তিনি নগরীর ঐতিহ্য (ঘোড়া) চত্বর থেকে বন্ধগেট পর্যন্ত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে রাসিক প্রশাসক ফুটপাতের ওপর রাখা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এ সময় তিনি জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ফুটপাত মূলত পথচারীদের স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে যেকোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। এই শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তিনি স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নগরবাসীকে ফুটপাত ব্যবহারের উপযোগী রাখতে রাসিকের এমন তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।