জনপ্রতিনিধি হয়ে ও গার্মেন্টস কর্মী
জনপ্রতিনিধি হয়ে ও গার্মেন্টস কর্মী
সংবাদ ২৪ ঘন্টা
০৯ জুন ২০২৬
সিংড়ায় বর্তমান ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মেরাজ কৃষি কাজ করার পাশাপাশি এখন গার্মেন্টস কর্মী।
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন পরিষদের ২ নং বাহাদুরপুর ওয়ার্ডের বর্তমানে ওয়ার্ড সদস্য মেরাজুল ইসলাম মেরাজ। মানুষের কৃষি কাজ করার পাশাপাশি এখন গার্মেন্টস কর্মী।
যানা যায় গত ২৬ শে ডিসেম্বর ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই এলাকার মানুষের ভোটে নির্বাচিত ওয়ার্ড সদস্য হওয়ার পর থেকে, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধা যতটুকু পেতো তার এলাকার গরিব অসহায় মানুষের মাঝে সঠিক ভাবে বন্টনের পাশাপাশি মানুষের সেবায় সব সময় নিয়োজিত থাকতেন মেরাজ মেম্বার।
তার একজন বিধবা মা স্ত্রী ও ছোট দুই সন্তানের সংসার। তার এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় অনেকেই তার বিষয়ে অনেক ভালো বলেন।
সোহাগ আলী নামে একজন বলেন আমার দেখা মেরাজ মেম্বার একজন ব্যাস্ত মানুষ, রাকিবুল ইসলাম রাকিব বলেন আমি তো দেখি যখন কেউ বিপদে পড়ে তার পাশেই গিয়ে দাঁড়ায় এবং যখনই কোনো কাজে মানুষ ডাকে মেম্বারকে পাশে পাওয়া যায়।
মেরাজুল ইসলাম বলেন আমার মাঠে কোন ফসলের জমি জমা নাই, মেম্বারী করে আমার সংসার চালানো খুবই কষ্টকর। সাংসারিক কাজের জন্য মাঝেমধ্যে হালাত করে,ঋণ করে চলতে হয়। মেম্বার আরো বলেন ইউনিয়ন পরিষদ থেকে যে ভাতা পাই,তাই দিয়ে হাত খরচও চলে না, বিভিন্ন দান,খয়রাত, গিফট তো আছেই।
আর তিন মাস পর পর, উপজেলা থেকে ১০,৭০০ টাকা যে ভাতা পাই,তাই দিয়ে সংসারের চাউলের টাকাও হয় না। তাই মেম্বারই করার পাশাপাশি আমি মাঝেমধ্যেই মানুষের কৃষি কাজ করি, যখন কাজ না থাকে গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা কাজে লাগাই তাই এখন গার্মেন্টসের কাজ করছি,এতেই আলহামদুলিল্লাহ দোয়া চাই সবার।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা