পবা থানা পুলিশের অভিযানে নগদ অর্থসহ ০৬ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১১ মে ২০২৬, ০৬:১৩ পিএম আপডেট : ১২ মে ২০২৬, ০৯:২২ এএম ৯ বার পঠিত
পবা থানা পুলিশের অভিযানে নগদ অর্থসহ ০৬ জুয়াড়ি আটক

পবা থানা পুলিশের অভিযানে নগদ অর্থসহ ০৬ জুয়াড়ি আটক

সংবাদ ২৪ ঘন্টা
১১ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, পবা থানার বড়গাছি পূর্বপাড়া গ্রামের মো: আব্দুল ছালাম মন্ডলের ছেলে মো: রাসেল আলী (২৬), একই গ্রামের মো: জাকারিয়া হোসেনের ছেলে মো: রিয়াজ উদ্দিন (২৭), একই গ্রামের মো: খোরশেদ আলীর ছেলে মো: রকি আলী (২৫), বড়গাছি গ্রামের মুনছুরের মোড় এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: মিশন আলী (২৯), গোপালহাট গ্রামের মো: একরাম আলীর ছেলে মো: সেলিম রেজা (৩২) এবং বড়গাছী মন্ডলপাড়া গ্রামের মো: আনিছুর রহমানের ছেলে মো: কাবিল আলী (৩৫)। জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে পবা থানার মুনছুরের মোড় এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও ঘটনাস্থল তল্লাশি করে ০৪ বান্ডিল প্লেয়িং কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়াও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৫ হাজার ৬শ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।#

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।