প্রকাশ্যে গাঁজা বিক্রি করে ভাইরাল, মাদকসহ গ্রেপ্তার নারী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৯:১৪ এএম আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:১৪ এএম ২ বার পঠিত
প্রকাশ্যে গাঁজা বিক্রি করে ভাইরাল, মাদকসহ গ্রেপ্তার নারী

প্রকাশ্যে গাঁজা বিক্রি করে ভাইরাল, মাদকসহ গ্রেপ্তার নারী

সংবাদ ২৪ ঘন্টা
২৬ মে ২০২৬
রাজশাহী মহানগরীর খরবোনা পঞ্চবটী এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে ওই নারী প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিলেন। বিষয়টি পুলিশের নজরের আসলে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৫ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে তছলিমা খাতুন (৪৭) খাতুনকে গ্রেপ্তার করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে তার বিছানার তোষকের নিচ থেকে গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিওটি বিষয়টি পুলিশ কমিশনার মোহাম্মদ ফায়েজুল কবির মহোদয়ের নজরে আসে। ভিডিওটি পর্যালোচনা করে পুলিশ কমিশনার মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনারের নির্দেশনার প্রেক্ষিতে সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরএমপির বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।