রাজশাহীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:৩৩ এএম আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:১০ এএম ২৫ বার পঠিত
রাজশাহীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

রাজশাহীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

সংবাদ ২৪ ঘন্টা
১৮ জুন ২০২৬
রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিকশার ভাড়া তদারকি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে নেমেছে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব বিভাগ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) নগরীর বর্ণালী ও লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই তদারকি কার্যক্রম পরিচালনা করেন। অভিযান চলাকালে কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় চালক ও যাত্রীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করা হয়নি। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে নগরবাসী ও চালক—উভয় পক্ষের সহযোগিতা কামনা করা হয়। ভাড়া তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ এবং রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন। এ সময় রাসিকের উপ-যানবাহন শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে রাসিকের এই ধরনের মনিটরিং ও তদারকি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।