রাজশাহীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:৪৪ এএম আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৪২ পিএম ১৩ বার পঠিত
রাজশাহীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রাজশাহীতে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুন ২০২৬
রাজশাহীর রাজপাড়া থানাধীন ডিংগাডোবা এলাকা থেকে মোঃ সাকিব (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় তিনি নিজ এলাকা থেকে নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ যুবকের পরিবার জানায়, সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাসা ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৪৬, তারিখ- ০১ মে ২০২৬। নিখোঁজ মোঃ সাকিবের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, হালকা পাতলা গড়নের এবং মুখমণ্ডল শ্যামলা। তার চুল কালো ও ছোট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো রঙের রেডিমেড ফুল প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি ছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি রাজশাহীর আঞ্চলিক ও স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও পরিবার জানিয়েছে। যোগাযোগ: হাসিনা (৪৩) মোবাইল: ০১৩২২-৩৭৯২৩0, ০১৬২৮-৭৩৭০৬৪ ঠিকানা: গ্রাম- ডিংগাডোবা, ওয়ার্ড নং- ০৩, থানা- রাজপাড়া, জেলা- রাজশাহী।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।