রামেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক তারেক আওয়াল, আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা
রামেক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক তারেক আওয়াল, আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা
সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুল ২০২৬
রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও চিত্রসাংবাদিক (ক্যামেরাপারসন) তারেক আওয়াল গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা ইতিমধ্যে তার প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বিশেষ মেডিকেল টিমের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে তারেক আওয়ালের দ্রুত সুস্থতা কামনায় চিকিৎসক, সাংবাদিক সমাজ ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি একজন দক্ষ চিত্রসাংবাদিক হিসেবে রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে তারেক আওয়াল অত্যন্ত সুপরিচিত ও সমাদৃত। তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং তার শয্যাপাশে ছুটে যাচ্ছেন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা