রাণীনগরে মর্মান্তিক দুর্ঘটনা, বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ এএম ৫৪ বার পঠিত
রাণীনগরে মর্মান্তিক দুর্ঘটনা, বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

রাণীনগরে মর্মান্তিক দুর্ঘটনা, বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সংবাদ ২৪ ঘন্টা
০৬ জুল ২০২৬
নওগাঁর রাণীনগরে বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা (২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়ায় এঘটনা ঘটে। শিশু শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। শিশুর চাচা আব্দুল কাদের জানান,বাড়ীতে শিশুর মা কাজ করছিল। এসময় শিশু শিফা বাড়ীর গোসলখানায় গিয়ে বালতিতে রাখা পানি নিয়ে খেলার সময় উপর হয়ে বালতির মধ্যে পরে যায়। সেখানেই শিশুর মৃতু হয়। পরে খোঁজা খুজি করে গোসলখানায় বালতিতে শিশুর মরদেহ দেখতে পায়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।