র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় বিআরডিবির কর্মসূচি

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম ১ বার পঠিত
র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় বিআরডিবির কর্মসূচি

র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় বিআরডিবির কর্মসূচি

সংবাদ ২৪ ঘন্টা
০৬ জুল ২০২৬
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ ও বিআরডিবির উপপরিচালক আফরুজ্জামান। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবির উপপরিচালক আফরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাউসার আজিজ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক ফিফা রেফারি তৈয়্যেব হাসান বাবু এবং সাতক্ষীরা সদর ইউসিসিএ-এর সভাপতি স্বপন কুমার শীল। সভায় বক্তারা বলেন, সত্তরের দশকে সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচি (আইআরডিপি) থেকে শুরু করে বর্তমান সরকারের ‘উন্নয়নের সোনালী সোপান’ হিসেবে বিআরডিবির অবদান দেশজুড়ে প্রশংসিত। দেশের গ্রামভিত্তিক কৃষক, নারী ও বিত্তহীন মানুষের স্বল্প আয় থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে পুঁজি গঠন ও আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে এবং সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বক্তারা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বিআরডিবির কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।