শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে দায়টা কি শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের?
শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে দায়টা কি শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের?
শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে দায়টা কি শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের?
শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে দায়টা কি শুধু শিক্ষক ও প্রতিষ্ঠানের?
সংবাদ ২৪ ঘন্টা
১১ আগ ২০২৬
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোনো প্রতিষ্ঠানে পাসের হার কম হলে অনেকেই শুধু শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়ী করেন।
একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক এবং সর্বোপরি শিক্ষার্থীর নিজের দায়িত্ববোধ—সবকিছুরই ভূমিকা রয়েছে।
বর্তমানে অনেক শিক্ষার্থী মোবাইলে গেমস, ফেসবুক, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করছে। ফলে পড়াশোনায় মনোযোগ কমছে। অন্যদিকে অনেক অভিভাবকের পক্ষেও সন্তানের পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি ও দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর প্রয়োজনীয় নজর রাখা হচ্ছে না।
একজন শিক্ষক আন্তরিকভাবে চেষ্টা করলেও শিক্ষার্থী যদি নিয়মিত বিদ্যালয়ে না আসে, পড়াশোনায় মনোযোগী না হয় এবং বাড়িতে প্রয়োজনীয় অনুশীলন না করে—তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন।
তাই ফলাফল খারাপ হলে শুধু শিক্ষক বা প্রতিষ্ঠানকে দোষারোপ না করে, কোথায় কোথায় ঘাটতি রয়েছে তা খুঁজে বের করা প্রয়োজন।
শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী—সবার সম্মিলিত দায়িত্ব ও প্রচেষ্টা প্রয়োজন।
আক্তার হোসেন
সহকারী শিক্ষক,ইসলাম শিক্ষা,
বাদোপাড়া উচ্চ বিদ্যালয়,সিংড়া নাটোর
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা