সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ চেয়ে রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি
সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ চেয়ে রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি
সংবাদ ২৪ ঘন্টা
০৮ জুল ২০২৬
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় সরকারি ভবনের ছাদ, সরকারি পুকুর, শহর রক্ষা বাঁধ এবং অন্যান্য অব্যবহৃত সরকারি স্থানে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে রাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড), পরিবর্তন ও ক্লিন বিডব্লিউজিইডি।
সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে নগরীর সরকারি স্থাপনাগুলোর অব্যবহৃত স্থানকে কাজে লাগিয়ে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
স্মারকলিপি গ্রহণকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বিষয়টি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড)-এর আহ্বায়ক কল্পনা রায়, সদস্য সচিব রাশেদ রিপন, সদস্য অ্যাডভোকেট দিল সেতারা চুনি, হাসিবুল হাসান, সুভাষচন্দ্র হেমব্রম, অঞ্জনা সরকার, রনি রায় ও সোমা ভৌমিক।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা