সরকারি ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:০৮ পিএম আপডেট : ১৫ মে ২০২৬, ০৯:৪৬ এএম ১৩ বার পঠিত
সরকারি ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

সরকারি ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিচ্ছে সরকার। এগুলো হলো—ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিকেলে বাংলানিউজকে বলেন, আট-নয়টি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রজ্ঞাপনগুলো ওয়েবসাইটে দেওয়া হয়নি। পরে সন্ধ্যায় আবারও ওই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটু জটিলতা হয়েছে। প্রজ্ঞাপনগুলো কারেকশন (সংশোধন) হচ্ছে। সন্ধ্যা ৭টায় ওই কর্মকর্তার সঙ্গে কথা বলার সময়ই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে একটি আদেশ দেওয়া হয়। সেখানে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত আদেশ বাতিল করা হলো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. মো. মামুন অর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. মোশাররফ হোসেনের নাম জানা যায়। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে ঢাবির ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক গোলাম রব্বানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও স্কুল অব অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক আবুল হাসনাত মোহা. শামীম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমি হোসেন ভূঁইয়া নিয়োগ পাচ্ছেন। তথ্যসূত্র: বাংলানিউজ

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।