ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিলেন জামায়াতের শীর্ষ নেতারা

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম আপডেট : ১০ জুলাই ২০২৬, ০২:২০ পিএম ১৯ বার পঠিত
ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিলেন জামায়াতের শীর্ষ নেতারা

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিলেন জামায়াতের শীর্ষ নেতারা

সংবাদ ২৪ ঘন্টা
১০ জুল ২০২৬
রংপুর প্রতিনিধি ### রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার( ১০ই জুলাই) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ও সহায়তা প্রদান করতে জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন। এই মর্মান্তিক অগ্নিকান্তের দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী এমপির সুপারিশ ও নির্দেশে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, উপজেলা আমির আসাদুজ্জামান শিমুল, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম খন্দকার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ হাফিজুর রহমান ফকির সহ স্থানীয় জামায়াত ও যুব ও ক্রীড়া বিভাগ,শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, মানবিক বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সব সময় যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঘটনাটি গত ৬ই এপ্রিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মিঠাপুকুর উপজেলাধীন ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বড়মির্জাপুর পশ্চিম পাড়ায় মরহুম নুরুল আমিন সরকার এর বাড়িতে এই অগ্নিকান্ড ঘটে। বসতঘর পুড়ে প্রায় ১২-১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।