যশোরে তরুণ সাংবাদিক সাকিন হোসেনের মৃত্যুতে শোকের ছায়া, সংবাদ ২৪ ঘন্টার সম্পাদক ও প্রকাশকের শোক
যশোরে তরুণ সাংবাদিক সাকিন হোসেনের মৃত্যুতে শোকের ছায়া, সংবাদ ২৪ ঘন্টার সম্পাদক ও প্রকাশকের শোক
সংবাদ ২৪ ঘন্টা
১৭ জুল ২০২৬
যশোরের স্যাটেলাইট গ্রীন টিভির প্রতিনিধি ও তরুণ সাংবাদিক সাকিন হোসেন (২৭)-এর মৃত্যুতে সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি বিদায়সূচক স্ট্যাটাস প্রকাশ করেন। পরে তাঁকে নিজ বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।
সংবাদ সংগ্রহে নিষ্ঠা, পেশাদারিত্ব ও বিনয়ী আচরণের জন্য পরিচিত সাকিন হোসেনের অকাল মৃত্যু পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজে গভীর বেদনার সৃষ্টি করেছে।
এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, সংবাদ ২৪ ঘন্টা-এর সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি এক শোকবার্তায় বলেন, তরুণ সাংবাদিক সাকিন হোসেনের অকাল মৃত্যু সংবাদমাধ্যমের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, একজন সহকর্মীর এমন অকাল প্রয়াণ সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।
আল্লাহ তাআলা মরহুম সাকিন হোসেনকে ক্ষমা করুন, তাঁর প্রতি অসীম রহমত নাজিল করুন, তাঁর কবরকে নূরময় করুন, জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক ধৈর্য ও সবরের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা