আলহাজ আঃ মজিদ মাস্টারের নামাজে জানাযা পড়ালেন এমপি মাওঃ রফিকুল ইসলাম খান

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৯:১৫ পিএম আপডেট : ০৯ মে ২০২৬, ০৩:২৯ এএম ২ বার পঠিত
আলহাজ আঃ মজিদ মাস্টারের নামাজে জানাযা পড়ালেন এমপি মাওঃ রফিকুল ইসলাম খান

আলহাজ আঃ মজিদ মাস্টারের নামাজে জানাযা পড়ালেন এমপি মাওঃ রফিকুল ইসলাম খান

সংবাদ ২৪ ঘন্টা
০৮ মে ২০২৬
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ঐতিহ্যবাহী বন্যাকান্দি গ্রামের কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ আঃ মজিদ মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ০৫মে ২০২৬ মঙ্গলবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ আঃ মজিদ মাস্টার দীর্ঘদিন সুনামের সাথে রাঘববাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি বন্যাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও মানবিক ব্যক্তি হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। এছাড়াও চাকরিজীবনে তিনি প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে বন্যাকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওঃ রফিকুল ইসলাম খান। জানাযা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হায়দার আলী আকন্দ, আলহাজ মজিবর রহমান মাস্টার, বন্যাকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ইমাম মাওঃ আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার হাজার হাজার মুসল্লি জানাযার নামাজে অংশ নেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।