প্রশাসনের উদ্যোগকে সংশ্লিষ্টদের ধন্যবাদ

আটপাড়ায় লেংটার ওরস বন্ধে প্রশাসনের উদ্যোগ

দেশজুরে প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ এএম ১২ বার পঠিত
আটপাড়ায় লেংটার ওরস বন্ধে প্রশাসনের উদ্যোগ

আটপাড়ায় লেংটার ওরস বন্ধে প্রশাসনের উদ্যোগ

সংবাদ ২৪ ঘন্টা
০৬ সেপ্টে ২০২৬
ফয়সাল চৌধুরী আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি ## নেত্রকোনার আটপাড়ায় লেংটার ওরস আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে প্রতিবাদ ও প্রশাসনের উদ্যোগে ওই আয়োজন বন্ধ হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হেফাজতে ইসলাম আটপাড়া ও ইমাম-উলামা পরিষদ আটপাড়ার নেতৃবৃন্দ। এ বিষয়ে এক বিবৃতিতে মফিজুর রহমান বলেন, “(০৪ সেপ্টেম্বর) আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানীতে বিষয়টি বন্ধ করতে সক্ষম হয়েছি। এ ক্ষেত্রে আটপাড়া উপজেলা প্রশাসন আন্তরিক ভূমিকা পালন করেছে।” তিনি বলেন, আটপাড়া-কেন্দুয়া আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালী বিষয়টি আমলে নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। হেফাজত ইসলামের আটপাড়া উপজেলার সভাপতি, ইমাম ওলামা পরিষদের সভাপতি, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম আটপাড়া এবং ইমাম-উলামা পরিষদ আটপাড়ার ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টায় বিষয়টির আপাতত অবসান হয়েছে। ভবিষ্যতে আটপাড়া উপজেলার মাটিতে ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থী কোনো কর্মকাণ্ড আয়োজনের উদ্যোগ নেওয়া হলে শান্তিপূর্ণ ও আইনানুগভাবে তার প্রতিবাদ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।