বাগমারার সাঁকোয়া বিদ্যালয়ের সভাপতি হিসেবে দেয়া ডিও লেটার বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম ২ বার পঠিত
বাগমারার সাঁকোয়া বিদ্যালয়ের সভাপতি হিসেবে দেয়া ডিও লেটার বাতিলের দাবি

বাগমারার সাঁকোয়া বিদ্যালয়ের সভাপতি হিসেবে দেয়া ডিও লেটার বাতিলের দাবি

সংবাদ ২৪ ঘন্টা
২৬ আগ ২০২৬
বাগমারা প্রতিনিধি রাজশাহীর বাগমারা উপজেলার সাঁকোয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে রাজশাহীর সংরক্ষিত মহিলা এমপি'র প্রদানকৃত ডিও লেটার বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১ টার সময় সাঁকোয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা বাবু, ইউপি সদস্য দুলাল উদ্দীন, এলাকাবাসী রেজাউল হক, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইদ আলী, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, ফজেল আলী, জিয়াউর রহমান,শাহজাহান আলী প্রমূখ। বক্তরা বলেন, আমাদের সাঁকোয়া উচ্চবিদ্যালটি অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে সভাপতি পদ হিসেবে সাঁকোয়া গ্রামের ইকবাল হোসেন নামের এক ব্যক্তিকে সংরক্ষিত মহিলা এমপি কর্তৃক একটি লেটার প্রদান করা হয়েছে। ইকবাল হোসেন বাগমারা উপজেলা আ'লীগের সাবেক সভাপতি প্রয়াত আব্দুস সোবহান চৌধুরীর নিজের ভাতিজা এবং ঝিকরা ইউনিয়নের আ'লীগ মনোনীত নৌকা প্রতিকের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদারের আপন শ্যালক তিনি। এছাড়াও ইকবাল হোসেন চাকরির সুবাদে বর্তমানে সপরিবারে নওগাঁ জেলার রানীনগর উপজেলায় বসবাস করেন। বক্তরা আরও বলেন, বিগত ১৭ বছরে আ'লীগের অনুসারী হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন ইকবাল হোসেন, সে কারণে সংরক্ষিত মহিলা এমপির ডিও লেটার বাতিল করে এই প্রতিষ্ঠানে যাদের অবদান রয়েছে, বিগত দিনে যারা অনেক নির্যাতনের শিকার হয়েছে ত্যাগি শিক্ষানুরাগী ও যোগ্যতাসম্পূর্ণ ব্যক্তিকে সভাপতি নির্বাচিত করার জোর দাবি জানান তারা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।