বৃষ্টি-ঝড়ের আশঙ্কায় বিকল্প প্রস্তুতি, ঈদের জামাত সকাল ৭:৩০টায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:২৩ এএম আপডেট : ২৭ মে ২০২৬, ১০:৪৪ এএম ৭ বার পঠিত
বৃষ্টি-ঝড়ের আশঙ্কায় বিকল্প প্রস্তুতি, ঈদের জামাত সকাল ৭:৩০টায়

বৃষ্টি-ঝড়ের আশঙ্কায় বিকল্প প্রস্তুতি, ঈদের জামাত সকাল ৭:৩০টায়

সংবাদ ২৪ ঘন্টা
২৭ মে ২০২৬
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পবিত্র ইদুল আজহা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। ইদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ইদগাহ ময়দানে প্রধান ইদের জামাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে কেন্দ্রীয় ইদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর বিভিন্ন ইদগাহ ও মসজিদে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ইদের জামাত আদায় করা হবে। ইদগাহ ও জামাতস্থলগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে প্রশাসন। ইদ উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। পবিত্র ইদুল আজহা উপলক্ষে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।