মাগফিরাত কামনায় দোয়া

ব্যবসায়ী আহসানুল হাফিজ সাগরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম ৯ বার পঠিত
ব্যবসায়ী আহসানুল হাফিজ সাগরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ব্যবসায়ী আহসানুল হাফিজ সাগরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আহসানুল হাফিজ সাগরের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নগরীর সিমলা পার্কে অবস্থিত নূর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশ নেন। মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, মমিনুল ইসলাম বজলু, সারোয়ার জাহান সুষান, দৈনিক সোনার দেশের ফটো সাংবাদিক ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তোতা, ফজলুল বারী রনি, হুমায়ুন কবির বাবু, মশিউর রহমান মিশু, লিপন, বাদশা, সালাউদ্দিন, ইয়াকুব আলী, মোঃ আব্দুল মোমিন, জনি, নবীন, দুলাল, টুটুল, রোমান, মাহফুজ, মিরাজুল, লিটন, ব্যাংকার সাগর, বিপুল, রতনসহ স্থানীয় মুসল্লিরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূর জামে মসজিদের খতিব সয়াবুর রহমান।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।