নদীতে মর্মান্তিক দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম ৫৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর
২৮ আগ ২০২৬ | sangbad24ghonta.com
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল ৫ শিশুর
বিস্তারিত কমেন্টে ↘
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলায় ‘মরা নদী’তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।নিহত শিশুরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। পুলিশ কর্মকর্তা ওয়াসিম ফিরোজ বলেন, বেলা পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।