স্ত্রীর লাশের পাশে পড়ে রইল মানবতা

গয়না লুটে পালালেন পাষণ্ড স্বামী

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৫২ পিএম আপডেট : ০৭ মে ২০২৬, ০৭:৫৫ এএম ৩১ বার পঠিত
গয়না লুটে পালালেন পাষণ্ড স্বামী

গয়না লুটে পালালেন পাষণ্ড স্বামী

সংবাদ ২৪ ঘন্টা
০৬ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে কীটনাশক পান করে এক হাসিনা খাতুন (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যান। তার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক। হাসিনার স্বজনেরা জানিয়েছেন, হাসিনা দুইমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে তার সঙ্গে স্বামী মো. রাতুন, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুজন বন্ধু ছিলেন। হাসিনা মারা গেলে তার লাশের শরীর থেকে গয়নাগাটি খুলে নেওয়া হয়। এরপর হাসিনার স্বামীসহ সবাই হাসপাতাল থেকেই পালিয়ে যান। হাসিনার স্বামী রাতুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামে। রাতুলের বাবার নাম মো. ছবি। আর হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় ৭ মাস আগে রাতুলের সঙ্গে তার বিয়ে হয়েছিল। হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদক ব্যবসায়ী। নিজে মাদক সেবনও করেন। বিয়ের পর থেকে তিনি হাসিনাকে চাপ দিচ্ছিলেন যে, তাকে যেন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেন। এই টাকায় রাতুল ফেনসিডিলের ব্যবসা করবেন। কিন্তু হাসিনা বাবার বাড়ি থেকে টাকা এনে দেননি। এ জন্য তাকে প্রায়ই নির্যাতন করতেন রাতুল। নির্যাতন সইতে না পেরে দুইমাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার দিবাগত মধ্যরাতে কীটনাশক পান করেন। এরপর তাকে প্রথমে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসিনা মারা যান। মৃত্যুর পর তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যান স্বামীসহ অন্যরা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওসি জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে হাসিনার লাশ রাখা হয়েছে। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের পর বাবার বাড়ির লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।