মাদক ও গুজব প্রতিরোধে নেত্রকোণা মহিলা কলেজে সচেতনতা সভা

সংবাদ ২৪ ঘন্টা প্রকাশ : ০৭ মে ২০২৬, ১১:০৭ এএম আপডেট : ০৭ মে ২০২৬, ১২:০৮ পিএম ১৪ বার পঠিত
মাদক ও গুজব প্রতিরোধে নেত্রকোণা মহিলা কলেজে সচেতনতা সভা

মাদক ও গুজব প্রতিরোধে নেত্রকোণা মহিলা কলেজে সচেতনতা সভা

সংবাদ ২৪ ঘন্টা
০৭ মে ২০২৬
ফয়সাল চৌধুরী নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণা সরকারি মহিলা কলেজে মাদক, জুয়া, অনলাইন ভিত্তিক গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় নেত্রকোণা সরকারি মহিলা কলেজ গার্ল-ইন-রোভার ইউনিট আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ স্কাউটস, নেত্রকোণা জেলা রোভার, সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিজভী, নেত্রকোণা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান খান, সভাপতিত্ব করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন, সঞ্চালনা করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।