নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক সেবা প্রত্যাশী শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার
নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক সেবা প্রত্যাশী শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার
সংবাদ ২৪ ঘন্টা
০৯ জুন ২০২৬
নাটোর আধুনিক সদর হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী কতৃর্ক সেবা প্রত্যাশী শিশুর মাকে ধর্ষণ ও ৩ জন আসামী গ্রেফতার।
নাটোর থানাধীন চৌধুরী বড়গাছা গ্রামের জনৈক মা তার অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতাল নাটোরের শিশু ওয়ার্ডে ভর্তি হয়ে অবস্থানরত ছিল। ০৭-০৬-২০২৬ খ্রি. আনুমানিক ২৩.০০ ঘটিকায় উক্ত হাসপাতালে কর্মরত পরিচ্ছন্নতা কর্মী শ্রী অমিত কুমার বাসফোর (২০), পিতা-মৃত আনু বাসফোর, সাং-গাইবান্ধা বাংলা বাজার, থানা ও জেলা- গাইবান্ধা উক্ত হাসপাতালে নতুন ভবনের ৬ষ্ঠ তলার সিঁড়িতে শিশুরটি মা কে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের ঘটনাটি হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয় মোঃ ইসমাহি আহম্মেদ @ প্রাঙ্গন, পিতা-মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, সাং-আলাইপুর ও পরিচ্ছন্ন কর্মী শ্রী অনিল কুমার বাসফোর, পিতা- শ্রী নীল কুমার, সাং-মেডিকেল কোয়ার্টার, উভয় থানা ও জেলা-নাটোরদ্বয় তাদের মোবাইলে ভিডিও ধারণ করে। ঘটনাটি নাটোর জেলা পুলিশ অবহিত হলে নাটোর থানা পুলিশ উক্ত নারীর পিতার অভিযোগ প্রাপ্তির পর অভিযুক্ত (১) শ্রী অমিত কুমার বাসফোর (২) মোঃ ইসমাহি আহম্মেদ @ প্রাঙ্গন ও (৩) শ্রী অনিল কুমার বাসফোরদেরকে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে ।
এ সংক্রান্তে নাটোর থানার মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা